AQUA Gadget এর পণ্য ক্রয় সংক্রান্ত ওয়ারেন্টি ও শর্তাবলী
● iPhone 17, 16 ও 15 Series, MacBook, Mac mini, iPad, Apple Watch, Apple AirPods (ওয়ারেন্টি সম্বলিত) এর ক্ষেত্রে Apple 1 Year International Warranty প্রযোজ্য হবে। এই ওয়ারেন্টি AQUA Gadget নিজ দায়িত্বে Claim করে দেবে। কোনো ধরনের Hidden Charge প্রযোজ্য হবে না।
● ডিভাইসের Active / Inactive স্ট্যাটাস এবং দৃশ্যমান সমস্যা যেমন স্ক্র্যাচ, ত্রুটি, কালার, বক্স ও এক্সেসরিজ ক্রেতাকে আউটলেট ত্যাগের পূর্বেই ভালোভাবে যাচাই করে নিতে হবে। পরবর্তীতে এ সংক্রান্ত কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না। Unboxing করার সময় অবশ্যই ভিডিও ধারণ করতে হবে এবং তা ওয়ারেন্টি ক্লেইমের জন্য সংরক্ষণ করতে হবে।
● বিভিন্ন ব্র্যান্ডের ডিভাইসে সফটওয়্যার আপডেট, Operating System Update, Display সমস্যা, Hardware Issue, Battery সমস্যা, Overheating, Network Issue অথবা অন্যান্য হার্ডওয়্যারজনিত সমস্যা দেখা দিলে তার সমাধান শুধুমাত্র সংশ্লিষ্ট Manufacturing Company প্রদান করতে পারবে। এ ধরনের সমস্যার জন্য AQUA Gadget কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
● ফোন ক্রয়ের পূর্বেই ডিভাইসটি Blacklisted কিনা তা অবশ্যই যাচাই করে নিতে হবে। পরবর্তীতে এ বিষয়ে AQUA Gadget কর্তৃপক্ষ দায়বদ্ধ থাকবে না।
● ডিসপ্লে, টাচ ও সফটওয়্যার ইস্যু ব্যতীত সকল দৃশ্যমান সমস্যার জন্য শুধুমাত্র Smartphone, Tab ও TV এর ক্ষেত্রে ১০ দিনের ওয়ারেন্টি প্রযোজ্য হবে (Amazon Tab ব্যতীত)। ডিভাইসের সুরক্ষার জন্য UV Glass Protector ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
● এছাড়াও Smartphone, Tab ও TV এর জন্য ১ বছরের Free Service Warranty প্রযোজ্য হবে (Parts ও Hardware excluded)। অর্থাৎ, শুধুমাত্র সার্ভিসিংয়ের মাধ্যমে ডিভাইস মেরামত করা গেলে কোনো চার্জ প্রযোজ্য হবে না। তবে Parts পরিবর্তনের প্রয়োজন হলে ক্রেতাকে তার মূল্য পরিশোধ করতে হবে। Installation Charge AQUA Gadgets বহন করবে। সার্ভিসিং প্রয়োজনীয় Parts এর মার্কেট Availability এর উপর নির্ভরশীল।
Accessories Warranty Claim এর শর্তাবলী
● অফিসিয়াল ওয়ারেন্টি সম্বলিত Accessories যেমন Smart Watch, AirPods, Power Adapter, Cable, Bluetooth Speaker, Stylus ইত্যাদির ওয়ারেন্টি Claim এর ক্ষেত্রে পণ্যের Invoice/Bill, Box (সকল কনটেন্টসহ) এবং Warranty Sticker সংরক্ষণ করা বাধ্যতামূলক।
● শুধুমাত্র Non-Warranty পণ্যের ক্ষেত্রে ৩ দিনের Repair Warranty প্রযোজ্য হবে।
● Samsung এর Watch, Buds এবং Apple Watch, AirPods, Pencil, Mouse, Keyboard (Apple 1 Year Warranty ব্যতীত পণ্য) এর জন্য ১০ দিনের Repair Warranty প্রযোজ্য হবে।
● Phone, MacBook, iPad, Tab, AirPods, Watch ও Bag-এর Cover, Screen/Camera Protector এবং Strap এর ক্ষেত্রে কোনো ধরনের ওয়ারেন্টি প্রযোজ্য নয়। ক্রেতাকে আউটলেট ত্যাগের পূর্বেই পণ্যের স্ক্র্যাচ, ত্রুটি ও কালার ভালোভাবে যাচাই করে নিতে হবে। আউটলেট ত্যাগের পর এ সংক্রান্ত কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
বিশেষ দ্রষ্টব্য
নিম্নোক্ত শর্তসমূহ ডিভাইস এবং এক্সেসরিজ উভয় ক্ষেত্রেই প্রযোজ্য
● বিক্রিত পণ্য অফেরতযোগ্য। কোনো অবস্থাতেই ক্রয়কৃত পণ্য পরিবর্তন করে অন্য কোনো পণ্য নেওয়া যাবে না। দৃশ্যমান কোনো সমস্যা না থাকলে তা ওয়ারেন্টির আওতায় গ্রহণযোগ্য হবে না।
● যেকোনো ডিভাইস বা এক্সেসরিজের Box Content এ থাকা Charging Cable, Adapter ইত্যাদি আইটেমে কোনো ধরনের ওয়ারেন্টি প্রযোজ্য নয়।
● ক্রয়ের দিনসহ ১০ দিনের মধ্যে যদি কোনো দৃশ্যমান সমস্যা না পাওয়া যায় অথবা কোনো কারণে পণ্য পছন্দ না হয়, তাহলে AQUA Gadget এর Exchange Policy অনুযায়ী সর্বনিম্ন ১০% থেকে সর্বোচ্চ ২৫% পর্যন্ত Condition অনুযায়ী মূল্য কর্তন করে পণ্য এক্সচেঞ্জ করা যাবে।
● একই পণ্য বিভিন্ন Sales Region অনুযায়ী ভিন্ন সফটওয়্যার Restriction অথবা Hardware Change থাকতে পারে। এছাড়া Production Batch ভেদে Display Color, Fittings, Sound Quality, Packaging ইত্যাদিতে কিছু পার্থক্য থাকতে পারে। এসব বিষয় Warranty Replacement এর আওতামুক্ত।
● ওয়ারেন্টিযুক্ত পণ্য নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্যার সমাধান করা হবে। যদি কোনো পণ্য মেরামতের অযোগ্য হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে Replacement প্রদান করা হবে।
● Replacement Warranty শুধুমাত্র একবারের জন্য প্রযোজ্য। তবে এক্ষেত্রে স্ক্র্যাচ, ত্রুটি, কালার, Accessories ও Box-এর সকল Content অক্ষত থাকতে হবে।
● অফিসিয়াল ব্র্যান্ডের ডিভাইসের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্র্যান্ডের নিজস্ব Warranty Policy অনুযায়ী তাদের Official Service Center থেকে ওয়ারেন্টি সুবিধা গ্রহণ করতে হবে। AQUA Gadget এর মাধ্যমে Warranty Claim করতে অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে।
● কুরিয়ারের মাধ্যমে নেওয়া পণ্যে কোনো ত্রুটি দেখা গেলে, পণ্য ব্যবহার না করে Order Received এর দিন অথবা ২৪ ঘণ্টার মধ্যে Customer Support এ জানাতে হবে।
● কুরিয়ারের মাধ্যমে পণ্য গ্রহণের ক্ষেত্রে Unboxing Video অবশ্যই AQUA Gadget এর নিজস্ব Box/Sticker খোলা থেকে শুরু করতে হবে। কোনো অবস্থাতেই Pause করা Video গ্রহণযোগ্য হবে না। Unboxing থেকে শুরু করে Device Connection পর্যন্ত সম্পূর্ণ ভিডিও ধারণ করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো ত্রুটি প্রমাণ হিসেবে উপস্থাপন করা যায়।
● Warranty Time অতিক্রম হওয়ার পর কোনো ধরনের Warranty Claim গ্রহণযোগ্য হবে না। Warranty Claim Process সম্পন্ন করার জন্য পর্যাপ্ত অবশিষ্ট Warranty Time থাকা আবশ্যক।
● যেকোনো Refund AQUA Gadget এর Refund Policy অনুযায়ী নির্ধারিত হবে। Refund শুধুমাত্র Payment করা একই Channel এ প্রদান করা হবে। Online EMI Refund এর ক্ষেত্রে শুধুমাত্র Product Value Refund হবে, EMI Charge Refund এর আওতামুক্ত থাকবে।
● সকল Consumer Electronics (CE) Products এর Warranty শুধুমাত্র সংশ্লিষ্ট পণ্যে উল্লেখিত নির্দিষ্ট Warranty Terms অনুযায়ী প্রযোজ্য হবে।
● যেকোনো পণ্যের Warranty Claim করতে Invoice/Bill, Product Box (সকল Content সহ) এবং Box-এর Warranty Sticker সহ স্বশরীরে আমাদের Customer Care এ উপস্থিত হতে হবে।
● পণ্যের Display/Touch Issue, Liquid Damage, Physical Damage, Electrical Short Circuit Issue এবং Product Box Damage ওয়ারেন্টির আওতামুক্ত থাকবে।
● Warranty Claim সম্পন্ন করতে ৩ থেকে সর্বোচ্চ ৪৫ কর্মদিবস পর্যন্ত সময় প্রয়োজন হতে পারে।
● পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো সময় AQUA Gadget কর্তৃপক্ষ যেকোনো Policy পরিবর্তন, পরিমার্জন অথবা পরিবর্ধন করার পূর্ণ অধিকার সংরক্ষণ করে।
উপরোক্ত সকল নিয়ম ও শর্ত সম্পর্কে অবগত হয়ে আমি AQUA Gadget থেকে পণ্য ক্রয় করলাম।