AQUA Gadgets ডেলিভারি শর্তাবলী

অর্ডার গ্রহণ এবং ডেলিভারি চার্জ সংক্রান্ত নিয়মাবলী (সীমিত সময়ের জন্য)

১. অগ্রিম পেমেন্ট সম্পর্কিত নিয়ম

● ১ থেকে ১০০০ টাকার মধ্যে যেকোনো পণ্যের ক্ষেত্রে ডেলিভারি চার্জসহ সম্পূর্ণ পেমেন্ট প্রদান করতে হবে।

● ১০০০ টাকার বেশি মূল্যের পণ্যের ক্ষেত্রে পণ্যের ধরন অনুযায়ী সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত অগ্রিম পেমেন্ট প্রযোজ্য হবে।

● শপ থেকে সরাসরি পণ্য সংগ্রহের ক্ষেত্রেও পণ্যের ধরন অনুযায়ী অগ্রিম পেমেন্ট প্রযোজ্য হবে।

২. প্রি-অর্ডার অগ্রিম পেমেন্ট

● প্রি-অর্ডার পণ্যের ক্ষেত্রে অগ্রিম পেমেন্টের পরিমাণ পণ্য অনুযায়ী নির্ধারিত হবে।

৩. প্রি-অর্ডার ডেলিভারি সময়

● সাধারণত প্রি-অর্ডার পণ্য ডেলিভারি করতে ৭ থেকে ১০ কর্মদিবস সময় লাগে।

● কিছু ক্ষেত্রে ১৫ থেকে ২০ কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে।

৪. মূল্য পরিবর্তন সংক্রান্ত শর্ত

● আন্তর্জাতিক বাজারের কারণে প্রি-অর্ডার পণ্যের মূল্য পরিবর্তিত হতে পারে।

● মূল্য বৃদ্ধি হলে অতিরিক্ত অর্থ যুক্ত হবে, আর মূল্য কম হলে প্রয়োজন অনুযায়ী অগ্রিম অর্থ ফেরত দেওয়া যাবে।

৫. ঢাকা সিটি ডেলিভারি

● ঢাকার নির্দিষ্ট এলাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে অ্যাক্সেসরিজ আইটেমের ডেলিভারি চার্জ ৬০ টাকা পর্যন্ত।

● ডেলিভারি সময় সাধারণত ৭২ ঘণ্টার মধ্যে সম্পন্ন হয়।

● কুরিয়ার কোম্পানির নিয়ম অনুযায়ী সময় পরিবর্তিত হতে পারে।

৬. ঢাকার বাইরে ডেলিভারি (ডিভাইস)

● পার্শিয়াল পেমেন্টের ক্ষেত্রে ডেলিভারি চার্জ সর্বোচ্চ ২২০ টাকা পর্যন্ত প্রযোজ্য হবে।

● এর সাথে কন্ডিশন চার্জ কুরিয়ার কোম্পানির নিয়ম অনুযায়ী যুক্ত হবে।

৭. ঢাকার বাইরে ডেলিভারি (অ্যাক্সেসরিজ)

● পার্শিয়াল পেমেন্টের ক্ষেত্রে ডেলিভারি চার্জ সর্বোচ্চ ১৩০ টাকা পর্যন্ত প্রযোজ্য হবে।

● এর সাথে কন্ডিশন চার্জ কুরিয়ার কোম্পানির নিয়ম অনুযায়ী যুক্ত হবে।

৮. উপজেলা ও থানা পর্যায়ের ডেলিভারি

● ঢাকার বাইরে বিভাগীয় ও জেলা শহর ব্যতীত উপজেলা বা থানা পর্যায়ে পণ্য ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারি চার্জসহ সম্পূর্ণ পেমেন্ট বাধ্যতামূলক।

● সুন্দরবন কুরিয়ার সার্ভিস জেলা ব্যতীত উপজেলা ও থানা পর্যায়ে কোনো আর্থিক লেনদেন করে না।

● এই কারণে সম্পূর্ণ পেমেন্ট অগ্রিম প্রদান করতে হবে।

● উপজেলা বা থানা পর্যায়ে ডিভাইস ডেলিভারি করা হয় না।

৯. অর্ডার সময়সীমা

● যেকোনো পণ্যের অর্ডার বিকাল ৫টার মধ্যে প্লেস করতে হবে।

● বিকাল ৫টার পর করা অর্ডার পরবর্তী দিনের অর্ডার হিসেবে গণ্য হবে।