AQUA Gadget রিটার্ন পলিসি

রিটার্নের যোগ্যতা

আমরা আমাদের অনলাইন এবং সরাসরি শপ থেকে কেনা অধিকাংশ পণ্যের জন্য রিটার্ন গ্রহণ করি, নিচে বর্ণিত শর্তাবলী সাপেক্ষে।

● পণ্য গ্রহণের ৭২ ঘণ্টার মধ্যে রিটার্ন প্রক্রিয়া শুরু করতে হবে।

● পণ্যটি অবশ্যই অব্যবহৃত, মূল অবস্থায় এবং মূল প্যাকেজিংসহ থাকতে হবে।

● কিছু পণ্য যেমন প্রোটেক্টর, ক্যাম্পেইন অফারের পণ্য অথবা ডিসকাউন্টযুক্ত পণ্য রিটার্নের জন্য প্রযোজ্য নাও হতে পারে।

● আমাদের ওয়ারেন্টি পলিসির মাধ্যমে সমাধান বা সার্ভিস প্রদান সম্ভব নয় এমন পণ্য শুধুমাত্র রিটার্নের জন্য গ্রহণযোগ্য হবে।

● অনলাইন অর্ডারের পণ্য রিটার্ন করতে হলে গ্রাহককে অবশ্যই পণ্যের সম্পূর্ণ আনবক্সিং ভিডিও প্রদান করতে হবে, যা শুরু থেকে শেষ পর্যন্ত বিরতিহীন হতে হবে।

রিটার্ন প্রক্রিয়া

● কোনো পণ্য রিটার্ন করতে হলে আমাদের কাস্টমার সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে হবে।

● অর্ডার নম্বর, রিটার্ন করতে ইচ্ছুক পণ্যের নাম এবং রিটার্নের কারণসহ প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।

● আমাদের কাস্টমার সাপোর্ট টিম রিটার্ন প্রক্রিয়া সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদান করবে।

রিটার্ন শিপিং

● রিটার্ন শিপিংয়ের খরচ গ্রাহককে বহন করতে হবে।

● যদি আমাদের পক্ষ থেকে কোনো ভুল হয়ে থাকে, যেমন ভুল পণ্য পাঠানো বা পণ্যে ত্রুটি থাকা, তাহলে সেই ক্ষেত্রে রিটার্ন শিপিংয়ের খরচ AQUA Gadget বহন করবে।

● কাস্টমার সাপোর্ট টিম থেকে প্রদানকৃত ঠিকানায় পণ্যটি রিটার্ন পাঠাতে হবে।

● রিটার্ন পাঠানোর সময় প্যাকেজিংয়ের সম্পূর্ণ ভিডিও প্রদান করতে হবে।

● ঢাকা শহরের বাইরে থেকে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে রিটার্ন পাঠাতে হবে।

● ঢাকা শহরের মধ্যে রিটার্নের ক্ষেত্রে নিকটস্থ AQUA Gadget Care আউটলেটে সরাসরি পণ্য জমা দিতে হবে।

পলিসি পরিবর্তনের অধিকার

● পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো সময় AQUA Gadget এই রিটার্ন পলিসি পরিবর্তন, পরিমার্জন বা সংশোধন করার পূর্ণ অধিকার সংরক্ষণ করে।

● যেকোনো পরিবর্তন বা সংশোধন আমাদের ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথে কার্যকর হবে।

বিশেষ দ্রষ্টব্য

● এই রিটার্ন পলিসি আমাদের সামগ্রিক Terms & Conditions এর অংশ।

● আমাদের ই-কমার্স ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি স্বীকার করছেন যে, আপনি এই নীতিমালা পড়েছেন, বুঝেছেন এবং এতে সম্মত হয়েছেন।