AQUA Gadget প্রি-অর্ডার শর্তাবলী
● প্রি-অর্ডারের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের মূল্য উঠানামার কারণে প্রোডাক্টের দাম কম বা বেশি হতে পারে। সে ক্ষেত্রে আপনাকে পূর্বেই অবগত করা হবে। প্রোডাক্টের মূল্য পরিবর্তনের কারণে আপনি যদি পণ্য গ্রহণে অনিচ্ছুক হন, তাহলে বুকিং অ্যামাউন্ট রিফান্ড করা হবে।
● আমাদের প্রি-অর্ডার প্রোডাক্ট আসার সাধারণ সময় ৭ থেকে ১৫ কার্যদিবস। তবে শিপমেন্টজনিত কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যার কারণে ডেলিভারি সময় ব্যাহত হতে পারে। সে ক্ষেত্রে আপনাকে যথাসময়ে জানানো হবে।
● ম্যানুফ্যাকচারার কোম্পানিতে সরাসরি অর্ডার প্লেস করলে তাদের নির্ধারিত ডেলিভারি সময় অনুযায়ী পণ্য সরবরাহ করা হবে। কিছু ক্ষেত্রে এটি ১৫ থেকে ৯০ কর্মদিবস পর্যন্ত সময় নিতে পারে।
● আন্তর্জাতিক বাজারে কোনো কারণে প্রোডাক্ট না পাওয়া গেলে সম্পূর্ণ অগ্রিম পেমেন্ট রিফান্ড করে দেওয়া হবে।
● প্রোডাক্ট আমাদের হাতে পৌঁছানোর সাথে সাথে আপনাকে জানিয়ে দেওয়া হবে। পণ্য আসার পর ২ থেকে ৩ কর্মদিবসের মধ্যে তা রিসিভ করতে হবে।
● প্রোডাক্ট আসার পর চাইলে সরাসরি শপ থেকে পিকআপ করা যাবে। এছাড়া ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হবে। এই ক্ষেত্রে ৪৮ থেকে ৭২ ঘণ্টা সময় লাগতে পারে এবং শর্তসাপেক্ষে ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে।
● আমাদের ওয়েবসাইটের সকল প্রোডাক্টের মূল্য Cash Discounted Price হিসেবে নির্ধারিত। Cash অথবা Bank Payment ছাড়া অন্য কোনো Digital Payment Method ব্যবহার করলে অতিরিক্ত চার্জ যুক্ত হবে।
● আমাদের Brac Bank, City Bank, SCB, DBBL, UCBL এবং EBL ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। অতিরিক্ত চার্জ এড়াতে ব্যাংক অথবা Cash Payment করার পরামর্শ দেওয়া হচ্ছে।
● EMI, bKash, Nagad এবং Rocket Payment এর ক্ষেত্রে ওয়েবসাইটে প্রদর্শিত মূল্য প্রযোজ্য হবে না।
● Cash Payment ব্যতীত অন্যান্য পেমেন্ট মাধ্যমে পেমেন্ট করলে নিম্নোক্ত চার্জ প্রযোজ্য হবে:
১. bKash Charge – ১.১৫%
২. Nagad Charge – ১.২০%
৩. Rocket Charge – ১.০০%
৪. Credit / Debit Card Charge – ১.৫৩%
(কার্ডভেদে ১% থেকে ২.৫০% পর্যন্ত হতে পারে)
৫. EMI – আমাদের EMI Policy অনুযায়ী চার্জ প্রযোজ্য হবে।
বিশেষ দ্রষ্টব্য
● Warranty Sticker ছিঁড়ে ফেলা, Missing থাকা, Product Box ছেঁড়া, Box এর সাইডে Tape খোলার সময় ছিঁড়ে যাওয়া অথবা Product Box এর ভিতরের কোনো Accessories কিংবা Manual Missing থাকলে Warranty Reject হওয়ার সম্ভাবনা থাকে। তাই অত্যন্ত সতর্কতার সাথে Product Unboxing করার অনুরোধ করা হচ্ছে।
● Product Delivery পাওয়ার পর Product সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য সরাসরি আমাদের Service Center এ যোগাযোগ করতে হবে।
● Product Delivery পাওয়ার পর Product সংক্রান্ত কোনো ধরনের Service Outlet থেকে প্রদান করা সম্ভব হবে না।
● সার্ভিস সংক্রান্ত সকল সহায়তা শুধুমাত্র নির্ধারিত Service Center এর মাধ্যমে প্রদান করা হবে।